যীশুর সঙ্গে দেখা করতে উপবাস, ৪ জনের মৃত্যু

আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ১৬:০১

১৫ জন লোক যীশুর সঙ্গে দেখা করতে জঙ্গলে গিয়েছিলেন এবং স্থানীয় যাজকের আদেশ অনুযায়ী উপবাস শুরু করেছিলেন। তাদের মধ্যে চারজনের লাশ সম্প্রতি উদ্ধার করা হয়েছে। অসুস্থ অবস্থায় আরও ১১ জনকে উদ্ধার করা হয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

১৫ জন লোক যীশুর সঙ্গে দেখা করতে জঙ্গলে গিয়েছিলেন এবং স্থানীয় যাজকের আদেশ অনুযায়ী উপবাস শুরু করেছিলেন।

প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটেছে কেনিয়ার উপকূলীয় কিলিফি কাউন্টিতে। এ কাউন্টির শাকাহোলা গ্রামের গুড নিউজ ইন্টারন্যাশনাল চার্চের চার উপাসকের মৃতদেহ একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া, অসুস্থ অবস্থায় আরও ১১ জনকে উদ্ধার করেছে পুলিশ। 

তারা সবাই যীশুকে দেখার জন্য স্থানীয় যাজকের পরামর্শ অনুসরণ করে বেশ কয়েক দিন উপবাস করেছিলেন। পুলিশ ঘটনাটি জানতে পেরে জঙ্গলে অভিযান চালায়। আইন প্রয়োগকারী সংস্থার মতে, গুড নিউজ ইন্টারন্যাশনালের যাজক পল ম্যাকেঞ্জি এনথেঞ্জ এই লোকদের মগজধোলাই করেছিলেন।

গুড নিউজ ইন্টারন্যাশনালের যাজক পল ম্যাকেঞ্জি এনথেঞ্জ
 
তিনি অনুসারীদের জানিয়েছিলেন, তারা যদি দ্রুত স্বর্গে যেতে চায় এবং যীশুর সঙ্গে দেখা করতে চায় তবে তাদের অবশ্যই উপবাস থাকতে হবে। পুলিশের ধারণা, এ ধরনের উপবাসের কারণেই অনেকের মৃত্যু হয়েছে। সেই জঙ্গলে তাদের একটি গণকবর দেওয়া হয়েছিল। দুই অনুসারীর সন্তানের মৃত্যুর ঘটনায় গত মাসে যাজক এনথেংয়ের বিরুদ্ধে মামলাও করা হয়েছিল।

ইত্তেফাক/ডিএস

এ সম্পর্কিত আরও পড়ুন