১০ হাজার টাকা মূল্যের হ্যান্ডসেটে ব্যবহৃত চিপসেটগুলোর মধ্যে ইউনিসক টাইগার টি৬০৬ সেরা পারফরমেন্সের মর্যাদা পেয়েছে বলে জানিয়েছে ওয়ালটন। আনটুটু বেঞ্চমার্ক অনুযায়ী এ বাজেটের স্মার্টফোনগুলোর মধ্যে এটি সর্বোচ্চ স্কোর পায় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি জানিয়েছে।
আনটুটু-বেঞ্চমার্ক হচ্ছে ফোনের পারফরমেন্স পরিমাপ করার এক অ্যাপ, যার মাধ্যমে স্মার্টফোন ও এর বিভিন্ন যন্ত্রাংশের পারফরমেন্সের তুলনা করা করা হয়ে থাকে। অনেক ক্রেতা আনটুটু বেঞ্চমার্কের স্কোর জেনে তাদের পছন্দের ফোনটি কিনে থাকেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক এক পরীক্ষায় ইউনিসক টাইগার টি৬০৬ চিপসেটের আনটুটু বেঞ্চমার্ক স্কোর দেখা যায় ১৬১৩২২।
একই ক্যাটাগরির ফোনে ব্যবহৃত অন্যান্য চিপসেট যেমন ইউনিসক টি৩১০ এর স্কোর ১৩৬৬৭২, মিডিয়াটেক হেলিও জি৩৫ এর স্কোর ১২২৬৬৬, ইউনিসক এসসি৯৮৬৩এ এর স্কোর ১০০৩৮৩, মিডিয়াটেক হেলিও জি২৫ এর স্কোর ৯৩৬৮৯, হেলিও এ২৫ এর স্কোর ৯২০৬৫ এবং হেলিও এ২২ এর স্কোর ৮৬০৫৫।
পাশাপাশি এই চিপসেটযুক্ত ফোনের পারফরমেন্স সমমানের অন্যান্য চিপসেটযুক্ত ফোনের চেয়ে বেশি হওয়ায় গেমিং পারফর্মেন্সের দিক দিয়েও ইউনিসক টি৬০৬ এগিয়ে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
যেমন- পাবজি (মোবাইল), কল অব ডিউটি (মোবাইল), মোবাইল লিজেন্টস (ব্যাং ব্যাং)- এসব গেমিংয়ে ভালো পারফরমেন্স দিচ্ছে টি৬০৬ চিপসেটটি।
এ ঈদে ১০ হাজার টাকা দামের স্মার্টফোনগুলোর মধ্যে ইউনিসক টি৬০৬ চিপসেটযুক্ত হ্যান্ডসেটটি গ্রাহকদের কাছে সেরা পছন্দ হতে পারে বলে করছে ওয়ালটন।
