তারকা বচন

আপডেট : ২১ জুন ২০১৯, ২১:৪৬

মানতে হবে এখনো ভালো গান তৈরি হচ্ছে, তবে খুবই সীমিত। অনলাইননির্ভর ইউটিউবভিত্তিক গানের বাজার হওয়ায় এ সময়ের অধিকাংশ শিল্পীর মাঝে পরিচিতি খ্যাতি পাওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তা-ও হোক। তার আগে গানের প্রতি যত্নশীল হতে হবে। মানে গান জানা-শোনার বিষয়টিও গুরুত্বপূর্ণ। অনেক ঘরানার গান এবং শ্রোতা আছে। এখন যে ঘরানার গানই হোক, সেটা যেন গান হয়। কথা-সুর-সঙ্গীতের মিশ্রণেই গান। এ বিষয়গুলোর দিকে নজর দিলেই ভালো গান পাওয়া সম্ভব। আর গান তৈরির মানুষেরা ভালো গান তৈরি করলে শ্রোতারা তা নিতে বাধ্য হবে। লক্ষ্য ঠিক করতে হবে, চিন্তায় সমৃদ্ধ হতে হবে। শিল্পীকে সিদ্ধান্ত নিতে হবে তিনি ভালো কিছু গান করবেন, যে গান শ্রোতারা মনে রাখবেন। দীর্ঘদিন বেঁচে থাকবে। একই সিদ্ধান্ত গীতিকার-সুরকার নিলেই একটা ইতিবাচক পরিবর্তন চলে আসবে। শ্রোতাদের জন্যই গান। সকল সঙ্গীতপ্রেমী ও শ্রোতাকে বিশ্ব সঙ্গীত দিবসের শুভেচ্ছা। সঙ্গীতের নির্মল আনন্দ ছড়িয়ে পড়ুক সব প্রাণে।

 

গানের বর্তমান অবস্থা প্রসঙ্গে

ব্যান্ড তারকা ফুয়াদ নাসের বাবু