‘বাবা আমাকে জীবন নিয়ে ভাবতে শিখিয়েছেন’

আপডেট : ২১ জুন ২০১৯, ২১:৪৬

বিনোদন ডেস্ক

 

তারকা দম্পতির মেয়ে হওয়ায় সিনেমায় আসার আগে থেকেই সবার নজরে সারা আলী খান। পরবর্তীতে সিমেনার মধ্য দিয়েও এখন বলিউডের জনপ্রিয় নায়িকা তিনি। বিশ্ব বাবা দিবসে সারার ছোটবেলার একটি ভিডিও প্রকাশ পায়। সেখানে দেখা যায় চেয়ারে বসে আছেন ছোট সারা। সাইফ ও অন্য এক ব্যক্তি তাঁর সঙ্গে খেলা করছেন। ধারণা করা হয় সিনেমার শুটিংসেটে ভিডিওটি ধারণ করা হয়েছে। প্রকাশের পর ভিডিওটি এখন রীতিমতো ভাইরাল। এছাড়া বাবা দিবসে নিজের ইনস্টাগ্রামে বাবার সঙ্গে ছোটবেলার একটি ছবি পোস্ট করেন সারা। ক্যাপশনে তিনি লেখেন, ‘শুভ বাবা দিবস, আব্বা। আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। ছুটির দিনে আমার সঙ্গী হয়ে, আমাকে পড়তে শেখানো, আমাকে প্রথম বৃষ্টি ও তুষারপাত দেখানো, স্পাঘেতি খাওয়া শেখানো, আর এ সবকিছুতেই ধৈর্য্য ধারণ করা, স্নেহময় ও সদয় থাকার জন্য ধন্যবাদ।’

সম্প্রতি এক সাক্ষাত্কারে বাবাকে নিয়ে তিনি বলেন, ‘বাবা আমাকে জীবন নিয়ে ভাবতে শিখিয়েছেন। এটা আমার জন্য অনেক পাওয়া যে, এমন একজন বাবা আমি পেয়েছি। কাজের ক্ষেত্রের বাবার সাপোর্ট অনেক। কাজে ভুল হলে বুঝিয়ে দেওয়া, ভালো হলে প্রশংসা করা, এগুলো বাবা এখনো করেন।’