ভোজনরসিকদের জন্য আন্তর্জাতিক মানের ও নানান কুইজিন খাবারের সমারোহ নিয়ে রাজধানীতে নতুন রেস্টুরেন্ট ‘আরমানি লাউঞ্জ’ উদ্ধোধন করা হয়েছে। রাজধানীর বসুন্ধরা এলাকায় সম্প্রতি চালু করা হয় এই নতুন বুফে রেস্টুরেন্ট।
উদ্ধোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর।
আরমানি লাউজ্ঞের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ মাহতাব হোসেন বলেন, ‘আমাদের অভিজ্ঞ শেফদের দ্বারা তৈরি খাবারই কাস্টমারদের সামনে পরিবেশন করি। খাবারের মান ও স্বাদের পরিপূর্ণতা টিকিয়ে রাখা যেন কাস্টমার বারবার আমাদের রেস্টুরেন্টে আসে সেটাই আমাদের মূল লক্ষ্য। ’
আরমানি লাউজ্ঞের প্রধান নির্বাহী কর্মকর্তা এ. কে. এম মোফাক্কার হোসেন বলেন, ‘আরমানি লাউঞ্জ ব্যতিক্রমধর্মী একটি বুফে রেস্টুরেন্ট। ভোজন রসিকদের জন্য আন্তর্জাতিক রন্ধনপ্রণালী ও নানান দেশীয় বিভিন্ন স্বাদের খাবার পরিবেশন করতে আমরা প্রস্তুত। বুফে খাবার আমাদের দেশে এখন অনেক জনপ্রিয়। এক জায়গায় একসাথে নানান রকম খাবারের আয়োজন ও সাথে ইচ্ছেমতন খাবার উপভোগ করতে পারার এই স্বাধীনতার জন্যই বুফে এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। সেই কনসেপ্ট থেকেই আরমানি লাউঞ্জের পথ চলা শুরু।’
এসময় আরও উপস্থিত ছিলেন মোঃ শফিক, ব্যবস্থাপনা পরিচালক, এসবিটি আর্কিটেক্ট, কাজী ইকতেদায়াত হোসাইন, আরমানি লাউঞ্জের কনসালটেন্ট এবং আবরার উর রহিম, আরমানি লাউঞ্জ ব্র্যান্ড অ্যাডভাইসার সহ আরো অনেকে।
