গত ৩ এপ্রিল ২০২৩ মাদারীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. রহিমা খাতুন এবং নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারুফুর রশিদ খান যথাক্রমে দায়িত্বভার অর্পণ ও গ্রহণ করেন। এ পর জেলা প্রশাসকের কার্যালয়ের স্টাফদের নিয়ে জরুরি মতবিনিময় সভা করেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান । মতবিনিময় সভায় তিনি কঠোর হুশিয়ারি দিয়ে বলেন কেউ যদি কোন দুর্নীতি করেন তাহলে আমি নিজে তাকে দুদকের কাছে হস্তান্তর করবো। কারন আমি নিজে কোন দুর্নীতি করবো না অন্যকে দুর্নীতি করতে দিবোনা। আপনাদের কাছে কেউ সেবা নিতে আসলে যেন হয়রানী না হয় সেই জিনিসটা সবসময়ে মাথায় রাখবেন।
জেলা প্রশাসক কার্যালয়ের সেবা নিতে আসা এক ব্যক্তি সাথে কথা হলে তিনি বলেন নবাগত জেলা প্রশাসক স্যার নাকি আগের জেলা প্রশাসক ম্যাডামের চেয়েও অনেক বেশি কঠোর। সাবেক জেলা প্রশাসক ড. রহিমা খাতুন যে কাজগুলো করেননি সেই কাজগুলো তার বদলী হওয়ার পরপরই নবাগত জেলা প্রশাসক স্যারকে দিয়ে সব কাজ করিয়ে নিতে পারবেন বলে মানুষের একটা ভুল ধারণা ছিল । এইটা কোনদিন সম্ভব হবে বলে আমার মনে হয়না । তার সম্বন্ধে খোঁজখবর নিয়ে জানতে পেরেছি তিনি ড. রহিমা খাতুনের চেয়েও আরো কঠোর হবে ।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারুফুর রশিদ খান এর সাথে কথা হলে তিনি বলেন,
আমি যোগদান করে সবাইকে একটা মেসেজ দিয়েছি কেউ যদি কোন দুর্নীতি করেন তাহলে আমি নিজে আপনাদেরকে দুদকের কাছে হস্তান্তর করবো। মানুষ যেন হয়রানী না হয় সঠিক সেবা পায় সেই লক্ষ্যে সবাইকে কাজ করার জন্য বলেছি। আগে যিনি ডিসি ছিলেন তিনি প্রতি বুধবার সাধারন মানুষের কথা শুনতেন। আমিও অল্প কিছুদিনের মধ্যেই এই নিয়মটা চালু করবো। কারন সাধারন মানুষের অনেক সমস্যা থাকে।
