খুলনার রেলওয়ে মার্কেট সংলগ্নর মশিউর রহমান মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর পৌনে ২টার দিকে ফাতেমা সু হাউজের গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
মার্কেটের ব্যবসায়ীরা জানান, হঠাৎ করে পুরা মার্কেট কালো ধুয়ায় পরিণত হলে দোকানের মালিক কর্মচারী হৈ-হুল্লোড় শুরু করেন এবং তাৎক্ষণিক ফায়ার সার্ভিস খবর দেন। দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দোকানের গোডাউনটিতে প্লাস্টিকের স্যান্ডেল ছিলো। যা আগুনে পুড়ে যায়।
ফাতেমা সু হাউজের মালিক রেজাউল ইসলাম বলেন, আমি যোহরের নামায পড়ে এসে দেখি আমার গোডাউনে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে গোডাউনের প্রায় ১৫/১৬ লক্ষ টাকার মালামাল ছিলো যা বলে দাবি করেন তিনি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনার সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ আনে। তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনায় আগুন আশপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়তে পারেনি।
ইত্তেফাক/বিএএফ
