ফটো কনটেস্ট দিয়ে ড্রাইভিল এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচন

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ১৬:৪০

আমেরিকান রাইড শেয়ার প্রতিষ্ঠান ‘ড্রাইভিল’ সম্পতি একটি অনলাইন ফটো কনটেস্টের মাধ্যমে তারা তাদের ৫ জন ব্র্যান্ড আ্যম্বাসেডর চুড়ান্ত করেছে। তাদের সঙ্গে ২ বছরের চুক্তি সাক্ষরিত হয়। ড্রাইভিল এর ৫ ব্র্যান্ড আ্যম্বাসেডররা হলেন বিজয়া সাহা, মালিহা সামরীন, মাইশা সরওয়ার, ইসরাত জাহান এবং কেশী। 

এর আগে এই প্রতিষ্ঠানের ব্র্যান্ড আ্যম্বাসেডর হিসেবে কাজ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মাদ আশরাফুল। এই প্রথম ড্রাইভিল শুধু মাত্র ফটো কনটেস্টের মাধ্যমে প্রতিষ্ঠানের ব্র্যান্ড আ্যম্বাসেডর নির্বাচন করেছে।

ড্রাইভিল রাইড শেয়ার সেবা দিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে কুরিয়ার সেবা, ই-কমার্স এবং নিজস্ব আমেরিকান ব্রান্ডের কসমেটিক্স পন্য নিয়ে কাজ করছে। 

শিগগিরই বাংলাদেশের মার্কেটে তারা তাদের কসমেটিক্স পন্য এবং অন্যান্য পন্য উন্মুক্ত করবে। বর্তমানে ড্রাইভিল এর এই সকল পন্য তাদের নিজস্ব ওয়েবসাইট এবং বিশ্বখ্যাত ই-কমার্স ফ্লাটফর্ম আ্যামাজন ও ওয়ালমার্টে বিক্রয় হচ্ছে। 

আমেরিকান গনমাধ্যম  স্টার ট্রাইভুনস এর বরাতে জানা যায়, প্রতি মাসে ৫ মিলিয়ন ইউ এস ডলারের পন্য আ্যামাজন ও ওয়ালমার্টে বিক্রয় করে ড্রাইভিল।

বাংলাদেশের মার্কেটে সেই পন্য গুলো কতটা প্রভাব ফেলবে জানতে চাইলে প্রতিষ্টানের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ ওয়াহিদ উজ্জল বলেন, ‘বাংলাদেশে চীনার তৈরি পন্য সবচেয়ে বেশী বিক্রয় হয়। কসমেটিক্স অনেক সংবেদনশীল একটি জিনিস, যার মান খারাপ হলে আমাদের অনেক ক্ষতি হতে পারে, আবার দাম বেশী হওয়াতে আমেরিকান পন্য মানুষ ব্যবহার করতে পারে না। 

তাই আমি চাই মানুষ আমাদের কসমেটিক্স চীনা পন্যর দামে ক্রয় করে ব্যবহার করুক। আমাদের সকল পন্য মেইড ইন ইউএসএ। যুক্তিসঙ্গত দাম হলে সবার হাতের নাগালে  থাকবে। তাছাড়া আমাদের সকল পন্য ১০০ ভাগ হালাল।

ইত্তেফাক/এএইচপি