ঈদুল ফিতর কবে জানা যাবে শুক্রবার

আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ১০:৫৫

১৪৪৪ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা ও ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) ভোরে ইসলামি ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে (বাদ মাগরিব) ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। বৈঠক থেকেই সিদ্ধান্ত আসবে দেশে পবিত্র ঈদুল ফিতর কবে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭।

ফ্যাক্স: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

 

 

ইত্তেফাক/আর