সাতক্ষীরায় সুন্দরবনে মাছ ধরার অনুমতি (পাস) নিয়ে চুরি করে মধু আহরণ করার অপরাধে দুজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৯টার দিকে সুন্দরবনের চুনকুড়ি এলাকা থেকে তাদের আটক করে সাতক্ষীরা রেঞ্জের কদমতলা বনস্টেশন অফিসের সদস্যরা।
আটকরা হলেন উপজেলার দক্ষিণ কদমতলা গ্রামের রশিদ সানার ছেলে আলাউদ্দীন সানা ও হরিনগর গ্রামের আবেদীন গাজীর ছেলে মস্তফা গাজী।
এ সময় তাদের কাছ থেকে ১০ কেজি মধু ও নৌকাসহ আনুসঙ্গিক মালামাল জব্দ করে বনকর্মীরা। তবে, দুই ড্রাম মধু নদীতে ফেলে দেয় বন অফিস জানায়।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন চৌধুরী বলেন, এ ঘটনায় দুই ব্যক্তিকে বন আইনে (সিওআর) ৩০ হাজার টাকা জরিমানা আদায় করে মুক্তি দেওয়া হয়েছে।

