ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা
ঘোড়াঘাট উপজেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম।
শুক্রবার সকালে ঘোড়াঘাট উপজেলায় উপজেলা পরিষদ হলরুমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এন মাহতাব উদ্দিন, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা সাহিনুর রহমান প্রামাণিক, হাকিমপুর সার্কেলের সিনিয়র এ এস পি আখিউল ইসলাম প্রমুখ।
