ঝালকাঠিতে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস আটক তিন

আপডেট : ২১ জুন ২০১৯, ২১:৫৭

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও অসদুপায় অবলম্বনের দায়ে শুক্রবার তিনজনকে আটক করেছে পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শোনিত কুমার গায়েন জানান, পরীক্ষার্থীদের কাছে উত্তরপত্র সরবরাহের দায়ে ঝালকাঠি শহরের শিশুপার্ক এলাকায় রাজাপুর উপজেলার বলাই বাড়ি গ্রামের থেকে নুরুল ইসলাম রিপন, ঝালকাঠি সদর উপজেলার চর ভাটারাকান্দার এলাকার রাশেদ গাজী ও খাগুটিয়া এলাকার সিয়াম হাওলাদার নামের তিনজনকে আটক করে পুলিশ। এ সময়, তাদের কাছ থেকে পরীক্ষার উত্তরপত্র উদ্ধার করা হয়। আটককৃত তিনজনের বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান সদর থানার ওসি।