পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা
পাকুন্দিয়ায় ওয়াজিদ মিয়া নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে পাকুন্দিয়া পৌরশহরের টিএনটি অফিস সংলগ্ন ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। ওয়াজিদ উপজেলার চরফরাদী গ্রামের মৃত গেনু মিয়ার ছেলে।
জানা যায়, নিহত ওয়াজিদ মিয়া তার স্ত্রী মাহমুদা আক্তার আয়শাকে নিয়ে গত তিন মাস ধরে পৌরশহরের টিএনটি অফিস সংলগ্ন একটি ভাড়া বাসায় থাকতেন। শুক্রবার সকালে ওই বাসার বারান্দায় গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় ওয়াজিদ মিয়াকে দেখতে পান মাহমুদা। পরে তাকে উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মফিজুর রহমান বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ চলছে।
