নাগরপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ২১ জুন ২০১৯, ২১:৫৮

নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

নাগরপুরে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর সদস্যরা।

বৃহস্পতিবার উপজেলার আড়রা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বেল্লাল মিয়া উপজেলার ভারড়া ইউনিয়নের পাঁচতারা  গ্রামের করিম মিয়ার ছেলে। এসময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

রাতে র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার শফিকুর রহমান এ মাদক ব্যবসায়ী বেল্লালকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার শফিকুর রহমান বলেন, গ্রেফতারকৃত বেল্লাল নাগরপুর থানাসহ আশ-পাশ এলাকার মাদকসেবীদের কাছে ইয়াবা সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্বুদ্ধ করে আসছিল।