রাজধানীর উত্তর বাড্ডা পূর্বাচল ইয়ুথ ক্লাবের আয়োজনে প্রতিবছরের মতো এ বছরও দুঃস্থদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়। বৃহস্পতিবার (২০ এপ্রিল) ‘এসো মিলি ঈদের খুশিতে’ আয়োজনের উদ্বোধন করেন ক্লাবের সভাপতি মো. বদরুজ্জামান তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন ৩৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব স্বপন, শফিকুল চৌধুরী অটল, ক্লাবের সাধারণ সম্পাদক তুষার আহমেদ, বিশিষ্ট সাংবাদিক তৌফিক অপু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজন প্রসঙ্গে ক্লাবের সভাপতি জানান, নিজেদের ব্যক্তিগত আর্থিক সহযোগিতা নিয়ে আমরা বেশ কয়েক বছর ধরে এই আয়োজনটা করে আসছি। ঢাকায় এখন সুস্থ ধারার ক্লাব বলতেই নেই। আমি জোর দিয়ে বলতে পারি, আমাদের এই ক্লাবটি সমাজের উপকারী একটি ক্লাব। সম্পূর্ণ অরাজনৈতিক ও মাদকমুক্ত একটি ক্লাব। তবে আশার কথা, আমাদের এই আয়োজনে দেশ এবং দেশের বাইরে থেকে বিভিন্নজন সহযোগিতার হাত বাড়িয়েছেন, এতে আমরা ভবিষ্যতে আরো বেশি করে ঈদ উপহার বিতরণ করতে পারব।
অনুষ্ঠানের শেষে ক্লাবের সাধারণ সম্পাদক সবাইকে ইফতার মাহফিলের দাওয়াত দেন এবং ক্লাবের ভবিষ্যতের আরো সামাজিক কার্যক্রমের কার্যাবলী তুলে ধরেন।
