কেশবপুর (যশোর) সংবাদদাতা
কেশবপুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণাসহ উপজেলার চার ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার বিকালে কেশবপুর উপজেলা আওয়ামী লীগ শাখার সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা কেশবপুর প্রেসক্লাবের কনফারেন্স হলে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন।
উপজেলার ১ নম্বর ত্রিমোহিনী ইউনিয়নে আব্দুল আলিম ওরফে বাবলু বিশ্বাসকে আহ্বায়ক ও মো. আব্দুর জব্বার মোড়ল, কাজী তৌহিদুল হক, আলমগীর হোসেন ওরফে টিপুকে যুগ্ম আহ্বায়ক, ৪ নম্বর বিদ্যানন্দকাটী ইউনিয়নে বি এম ইব্রাহিম হোসেনকে আহ্বায়ক ও মো. রফিকুল ইসলাম, মো. আব্দুল সামিদ মোড়ল, আজাদ আবেদিনকে যুগ্ম আহ্বায়ক, ১০ নম্বর সাতবাড়িয়া ইউনিয়নে জি এম হোসেন আলীকে আহ্বায়ক ও মো. খলিলুর রহমান, অজিত কুমার নন্দী, আনসার আলীকে যুগ্ম আহ্বায়ক, ১১ নম্বর হাসানপুর ইউনিয়নে মো. ওবাইদুর রহমান ওরফে ওহাবকে আহ্বায়ক ও সিরাজুল ইসলাম, আব্দুল হান্নান, মাজেদুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করে প্রত্যেক ইউনিয়নে ৪১ সদস্য বিশিষ্ট আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
