ডোমারে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার চার

আপডেট : ২১ জুন ২০১৯, ২২:০১

ডোমার (নীলফামারী) সংবাদদাতা

ডোমার উপজেলায় চার মোটরসাইকেল চোরকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত হতে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে বিভিন্ন স্থান হতে পুলিশ তাদের গ্রেফতার করে। এসময় তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার  করা হয়েছে।

ডোমার থানার অফিসার্স ইনচার্জ মো. মোস্তাফিজার রহমান জানান, মোটরসাইকেল চোরদের কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। অন্যান্য চোরদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। শনিবার সকালে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেলা কারাগারে পাঠানো হবে।