নিয়োগ

আপডেট : ২১ জুন ২০১৯, ২২:০১

নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারি বিধি মোতাবেক দোগাছী উচ্চ বিদ্যালয়, ডাকঘর- দরগাতলাহাট, উপজেলা ও জেলা- জয়পুরহাট, কোড নং-৭৭০২০৫১২০২-এর জন্য একজন প্রধান শিক্ষক ও একজন আয়া আবশ্যক। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়স ও জনবলকাঠামো ১২ জুন ২০১৮ মোতাবেক। ইচ্ছুক প্রার্থীকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, দোগাছী শাখায় সঞ্চয়ী হিসাব নং-২২১-এর অনুকূলে প্রধান শিক্ষক পদে ১০০০/-টাকা এবং আয়া পদে ৫০০/-টাকার পে-অর্ডার, ২ কপি ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সভাপতি বরাবর আবেদন করতে হবে। -সভাপতি  সিকে-১৬০৪(বি)

পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি: আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ, রোড-৬/এ, সেক্টর-৫, উত্তরা, ঢাকা-১২৩০ এর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী অধ্যক্ষ, উপাধ্যক্ষ, গ্রন্থাগারিক এবং ইংরেজি, গণিত, রসায়ন, জীববিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, আইসিটি ও ব্যবসায় শিক্ষা বিষয়ের প্রভাষক নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদেরকে ছবি ও শিক্ষাগত যোগ্যতার সকল সনদের কপিসহ ২৮/০৬/১৯ তারিখের মধ্যে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বরাবরে আবেদন করতে হবে। যারা পূর্বে আবেদন করেছেন তাদের আর আবেদন করার প্রয়োজন নেই। -অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)।    সিকে-১৬০৪(এ)