জবি সংবাদদাতা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) দীর্ঘ ৩৭ দিনের ছুটি শেষে আগামীকাল রবিবার থেকে খুলছে। খোলার দিন থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা, বিভাগীয় অফিস ও প্রশাসনিক দপ্তরসমূহ যথারীতি চালু থাকবে। বিভিন্ন বিভাগে সেমিস্টার পরীক্ষা থাকায় শিক্ষার্থীরা ঈদের ছুটি কাটিয়ে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে। আবাসিক হল না থাকায় বিভিন্ন মেস ও বাসা বাড়িতে শিক্ষার্থীরা ফিরছে বলে জানা গেছে।
