কাজিয়াতল (দঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ও কাজিয়াতল রহিম রহমান উচ্চ বিদ্যালয়ের জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা দিয়েছে কাজিয়াতল প্রজন্ম পরিষদ।
কাজিয়াতল প্রজন্ম পরিষদের পক্ষ থেকে জানানো হয়, কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি যারা বিভিন্ন কর্মক্ষেত্রে সুনাম কুড়িয়েছেন তাদের সম্মানে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
কাজিয়াতল প্রজন্ম পরিষদ একটি অরাজনৈতিক শিক্ষা ও সেচ্ছাসেবী মানবিক সংগঠন। যার লক্ষ্য এলাকায় গরিব মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা নিশ্চিত করা ও অভাবী মানুষের চিকিৎসার ব্যবস্থা করা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাজিয়াতল প্রজন্ম পরিষদের সভাপতি সুজন সরকার। সার্বিক দায়িত্বে ছিলেন মানিক দাস।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কমাল উদ্দিন খন্দকার, উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মাস্টার, মোহাম্মদ শাহজাহান বি.এস-সি, আলহাজ্ব মো. ইউনুস মুন্সি, শিক্ষক জামাল উদ্দিন খান, আবু তাহের কন্ট্রাকক্টার, আবদুল মালেক সরকার, জনারধন দাস এবং কাজিয়াতল রহিম রহমান মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস।
এছাড়াও উপস্থিত ছিলেন জনকল্যাণ ফোরামের সাংগঠনিক সম্পাদক মো: ইব্রাহীম খলিল ভুইয়া, মনু মিয়া, ওয়ার্ড মেম্বার রমিজ উদ্দিন এবং গনছায়া সমাজ সেবা সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক
