সোনার বাংলা গড়তে হলে আগে সোনার মানুষ হতে হবে ............চিফ হুইপ

আপডেট : ২১ জুন ২০১৯, ২২:১৮

মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সেই লক্ষ্যে আমাদেরও কাজ করতে হবে। সোনার বাংলা গড়তে হলে আগে আমাদের সোনার মানুষ হতে হবে। জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন গতকাল শুক্রবার দুপুরে মতলব উত্তরের গালিমখা-বাংলা বাজারে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, আমি আপনাদের চাঁদপুরের জামাতা। চাঁদপুরের উন্নয়নে আমিও অংশীদার হতে চাই।

মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রুহুল আমীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ কুদ্দুসের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট মো. নুরুল আমিন রুহুল।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ ড. শামছুল আলম ভুঁইয়া, আওয়ামী লীগের উপকমিটির সহ-সম্পাদক নির্মল গোস্বামী, উপজেলা আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান,  যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সাধারণ সম্পাদক কাজী শরীফ, যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন মুকুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা জিকে ফয়সাল কিবরিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইঞ্জিনিয়ার জামাল হোসেন নাহিদ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।