মতলবে ইয়াবাসহ গ্রেফতার ১

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ১৮:৪০

চাঁদপুরের মতলব দক্ষিণে ইয়াবাসহ আবুল বাশার (৩৮) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে শহরের সাত্তার মাস্টার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শহরের দক্ষিণ বাইশপুর এলাকার বেপারী বাড়ির পাশ থেকে মো. আবুল বাশারকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে পুলিশ ২শত ২২পিচ ইয়াবা উদ্ধার করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বিকেলে তাকে বিচারিক হাকিমের আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএমএস ইকবাল বলেন, মাদক নির্মূলে কাউকে ছাড় দেওয়া হবে না। এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ইত্তেফাক/বিএএফ