পাকিস্তানে ৮ শিক্ষককে গুলি করে হত্যা

আপডেট : ০৪ মে ২০২৩, ২০:৪৮

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার আপার কুররাম তেহসিল অঞ্চলে অন্তত ৭ জন শিক্ষককে গুলি করে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর ডন ও জিও নিউজের।

স্থানীয় পুলিশ জানায়, অজ্ঞাত বন্দুকধারীরা তারি মংগল গভর্নমেন্ট স্কুলের স্টাফরুমে শিক্ষকদের ওপর গুলি চালায়।

এ সময় শিক্ষকরা পরীক্ষায় দায়িত্ব পালন করছিলেন। কর্তৃপক্ষ ওই এলাকার সকল হাসপাতালে জরুরি অবস্থা জারি করেছে। অন্যদিকে কুররাম জেলার আরেক অঞ্চলে আরেক শিক্ষককে গুলি করে হত্যা করা হয়েছে। এ নিয়ে নিহত শিক্ষকের সংখ্যা আটজনে দাঁড়িয়েছে।

ইত্তেফাক/এফএস/এসআর