বাজেট ইফেক্ট

আপডেট : ২২ জুন ২০১৯, ১৮:৩০

 

সম্প্রতি বাজেট ঘোষণা হওয়ার পরে যেসব ইফেক্ট জনসাধারণের মধ্যে দেখা যাচ্ছে, সেসব এবার জানাচ্ছেন সুদিপ্ত কুমার নাগ

v প্রথম ব্যক্তি :বাজেট ঘোষণা হওয়ার পরেই আমার বাড়িওয়ালা বাসাভাড়া বাড়িয়ে দিয়েছে। আপনার কী অবস্থা?

দ্বিতীয় ব্যক্তি :আমার বাড়িতে বাসাভাড়া বৃদ্ধি পেলেও আমার তাতে কোনো ইফেক্ট পড়ে না।

প্রথম ব্যক্তি :কেন?

দ্বিতীয় ব্যক্তি :কারণ আমি নিজেই বাড়িওয়ালা। আমার তো আর বাসাভাড়া দেওয়া লাগে না।

 

v প্রথম শিক্ষার্থী :বাজেটে কতকিছুরই না দাম বাড়ল। কিন্তু বল তো, বাজেটে কোন ক্ষেত্রে দাম বৃদ্ধি বা কমের সাথে একটা জিনিসের কোনো পরিবর্তন হয় না?

দ্বিতীয় শিক্ষার্থী :আমার সিজিপিএর। বাজেটে জিনিসের দাম যতই বাড়ুক বা কমুক না কেন, আমার সিজিপিএর কোনো পরিবর্তন হয় না।

 

v প্রেমিক :তুমি কিভাবে বুঝলা যে, ওই ছেলেটা অনেক কোটিপতি?

প্রেমিকা :ওই ছেলেটা এই অল্প সময়ের মধ্যে পাঁচটা বেনসন সিগারেট খেয়ে ফেলল। এই বাজারে যে এতগুলো বেনসন সিগারেট খায়, সে অবশ্যই কোটিপতি।

v প্রথম ব্যক্তি :বাজেটে ফোনকলে ভ্যাট বৃদ্ধি করেছে। এখন এত টাকা খরচ করে ফোন দিব কিভাবে?

দ্বিতীয় ব্যক্তি :ফোন কেন দিবেন? বারবার মিসকল দিতে থাকবেন। দেখবেন যে, কিছুক্ষণ পর সেই ব্যক্তি আপনাকে এমনিই কল ব্যাক করবে।

 

v প্রথম ব্যক্তি :সবকিছুর দাম বেড়ে গেল কিন্তু আমার বেতন তো বাড়তেছে না। এখন কী করব?

দ্বিতীয় ব্যক্তি :আপনি সিগারেট খাওয়া ছেড়ে দিলেই অনেক টাকা বাঁচাতে পারবেন। তাই এখনই সিগারেট ছেড়ে টাকা বাঁচান।

 

v প্রথম ব্যক্তি :সংসদে প্রস্তাবিত বাজেটের খবর শোনার পরপরই এবং বাজেট পাস হওয়ার আগেই সবকিছুর দাম বেড়ে যায় কেন?

দ্বিতীয় ব্যক্তি :ঠিক যে কারণে পরীক্ষার আগেই প্রশ্ন ফাঁস হয়ে যায়, সেই কারণেই বাজেট পাশ হওয়ার আগেই জিনিসের দাম বেড়ে যায়।

 

v জুয়েল :এমদাদ ভাই, সবকিছুতে যেরকম ট্যাক্স বসাচ্ছে তাতে মনে হয় ভবিষ্যতে বিয়ে করার ওপরও হয়তো এক লাখ টাকা ট্যাক্স বসায় দিবে। তাড়াতাড়ি বিয়েটা করে ফেলেন।

এমদাদ :জুয়েল ভাই, আপনার বয়স কি কম হলো নাকি? বিয়েতে ট্যাক্স বসানোর আগেই আপনি আগে বিয়ে করে ফেলেন, নাহলে কিন্তু চিরকুমার থাকতে হবে।