লেখা ইকবাল খন্দকার
আঁকা রবিউল ইসলাম সুমন
—আষাঢ়ে গল্প কি শুধু আষাঢ় মাসের মধ্যেই সীমাবদ্ধ?
—জি না। আপনে চাইলে নভেম্বর-ডিসেম্বর মাসের দিকেও আষাঢ়ে গল্পের জলসা বসাইতে পারেন।
—যিনি আষাঢ়ে গল্প বলেন, তাকে কি আমরা গল্পকার বলতে পারি?
—উঁহু। চাপাবাজ বলতে পারেন।
—আষাঢ়ে গল্প সর্বপ্রথম কে চালু করছিল, জানেন কিছু?
—গুগলে ঢুকলেই জানতে পারমু। এমবি কিন্না দেন।
—আষাঢ়ে গল্প আছে, আষাঢ়ে কবিতা নাই কেন?
—ঠিক আছে, তাইলে আষাঢ়ে কবিতা লেইখা দিতাছি, ‘আষাঢ় মাসে, গরু ওড়ে আকাশে’।
—ভালো দেইখ্যা একটা আষাঢ়ে গল্প বলেন তো শুনি!
—এই আষাঢ় মাসে ঢাকা শহরের কোথাও রাস্তা খোঁড়াখুঁড়ি হবে না।
—আষাঢ়ে গল্পের ওপর নিষেধাজ্ঞা জারি হওয়া দরকার।
—‘জারি’ বলতে আপনে কি জারি গান বোঝাইলেন?
