সিংড়ায় বিভিন্ন হাটে বাজারে এমপি পলকের গণসংযোগ

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ২০:০৯

নাটোরের সিংড়ায় ডাহিয়া ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে ব্যাপক গণসংযোগ করেছেন নাটোর-৩ সিংড়া আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক। তিনি বিভিন্ন মানুষের কাছে দোয়া, কুশল বিনিময় করেন।

এ সময় তিনি বলেন, 'চলনবিল অবহেলিত জনপদ ছিলো, এখন উন্নয়নের জনপদ। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানসহ অবকাঠামোর ব্যপক উন্নয়ন হয়েছে। মানুষের মৌলিক অধিকার পুরণ হয়েছে। তৃণমূলে স্বাস্থ্যসেবা পৌছেছে। ঘরে ঘরে বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে।'

এ সময় উপস্থিত ছিলেন দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ।

ইত্তেফাক/নূহু