বগুড়া অফিস
বগুড়ার সারিয়াকান্দিতে কাপড় ব্যবসায়ী ফেরদৌস আলম রতনের লাশ উদ্ধারের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। নিহতের বাবা বাদী হয়ে তার স্ত্রী, শ্যালক, শ্বশুরসহ ছয়জনকে আসামি করে শনিবার সারিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন। পুলিশ রতনের স্ত্রী রুপা ও শ্যালক রফিকুলকে গ্রেফতার করে শনিবার আদালতে পাঠিয়েছে।
উল্লেখ্য, উপজেলার কুতুবপুর ইউনিয়নের বিমানবন্দর পাড়ার মোস্তাফিজার রহমানের ছেলে ফেরদৌস আলম রতন গত বুধবার সন্ধ্যায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে যান। বৃহস্পতিবার রাতে কর্ণিবাড়ী ইউনিয়নের যমুনা নদীর কুমারপাড়া চর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
ওসি আল আমিন জানান, রতন হত্যা মামলায় দুজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।
