টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট : ০৯ মে ২০২৩, ১৫:৪৮

ঘরের মাঠে সিরিজে আয়ারল্যান্ডকে নাস্তানাবুদ করার পর এবার ইংলিশ কন্ডিশনে তাদের মুখোমুখি বাংলাদেশ। ফিরতি এই সফরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। 

ইংল্যান্ডের চেমসফোর্ড বাংলাদেশ সময় আজ বিকেল ৩টা ৪৫ মিনিটে মাঠে নামবে দুই দল। টস জিতে টাইগারদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি। 

আবহাওয়ার চোখ রাঙানি উপেক্ষা করেই প্রথম ওয়ানডেতে টস করতে নামএ দুই দলের অধিনায়ক। আইসিসি ওয়ানডে সুপার লিগের সর্বশেষ এই সিরিজটি বাংলাদেশের কাছে তেমন গুরুত্বপূর্ণ না হলেও আইরিশদের জন্য এই সিরিজই আসন্ন ওয়ানডে বিশ্বকাপে খেলার শেষ সুযোগ। তিন ম্যাচের এই সিরিজে টাইগারদের হোয়াইট ওয়াশ করতে পারলে ভারতের মাটিতে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে আয়ারল্যান্ড। 

এদিকে আগেই বিশ্বকাপে সুযোগ নিশ্চিত করে ফেলায় এই সিরিজটি বাংলাদেশের কাছে নিজেদের প্রস্তুত করে নেওয়ার। প্রথম ওয়ানডেতে টাইগার একাদশে জায়গা হয়নি আইপিএল ফেরত পেসার মুস্তাফিজুর রহমানের। তবে বাকি তিন পেসার এবাদত হোসেন, হাসান মাহমুদ আর শরীফুল ইসলামকে নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। একাদশে সুযোগ পেয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। 

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম এবাদত হোসেন, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), পল স্টার্লিং, কার্টিস ক্যাম্ফার, মার্ক অ্যাডায়ার, জর্জ ডকরেল, হ্যারি টেক্টর, লরকান টাকার, স্টিফেন দোহেনি, গ্রাহাম হিউম, অ্যান্ডি ম্যাকব্রাইন, জশ লিটল।

ইত্তেফাক/এসএস