রাজশাহীতে ট্রাকচাপায় ছেলে নিহত, বাবা গুরুতর আহত

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ২০:১৫

রাজশাহী মহানগরীর উপকণ্ঠে বালুবাহী ট্রাকচাপায় বাইসাইকেল আরোহীর ছেলে সামিউল ইসলাম (৭) ঘটনাস্থলে নিহত হয়েছে। এ ঘটনায় নিহত সামিউল ইসলামের পিতা আবদুস সামাদ (৩৫) গুরুতর আহত হয়েছেন।

পুলিশ জানায়, শনিবার বিকাল ৪টার দিকে নগরীর উপকণ্ঠ বাইপাস লিলি সিনেমা হলের সামনের সড়ক দিয়ে ছেলেকে নিয়ে বাইসাইকেলে করে মাছ শিকারে যাচ্ছিলেন সায়েরগাছা এলাকার বাসিন্দা আবদুস সামাদ। পথে লিলি হলের সামনে দ্রুতগতির একটি বালুবাহী একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। 

স্থানীয় লোকজন বাবা-ছেলেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক সামিউলকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নগরীর কাশিয়াডাঙ্গা থানার ওসি জানান, ঘাতক ট্রাকের চালক-হেলপারকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত নেওয়া হবে। 

ইত্তেফাক/নূহু