ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা
ফুলবাড়ির পার্শ্ববর্তী বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুত্ কেন্দ্রের তৃতীয় ইউনিটে ১৫৪ জন অভিজ্ঞ ও দক্ষ শ্রমিকের নিয়োগ দাবিতে শনিবার বিক্ষোভসহ সমাবেশ করেছেন আন্দোলনকারী শ্রমিকরা।
আন্দোলনকারীদের সংগঠন বড়পুকুরিয়া তাপবিদ্যুত্ কেন্দ্র আন্দোলন পরিচালনা কমিটির ব্যানারে বড়পুকুরিয়া বাজারে সংগঠনের কার্যালয় থেকে শ্রমিকরা তাদের পরিবার-পরিজন নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। পরে সংগঠনের কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সংগঠনের সভাপতি মো. হাবিবুর রহমান আগামী ৩০ জুনের মধ্যে ১৫৪ জন শ্রমিকের নিয়োগের ব্যবস্থা করা না হলে ১ জুলাই মধ্যরাত থেকে রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেন।
