পরিবেশদূষণ রোধে এগিয়ে আসতে হবে

আপডেট : ২২ জুন ২০১৯, ২১:৫৮

দূষণের করাল গ্রাসে সবুজ পৃথিবীর রং আজ কালো। পৃথিবীজুড়ে বসবাসের প্রায় ৮ দশমিক ৭ মিলিয়ন প্রজাতির মধ্যে মানুষই একমাত্র প্রজাতি যার দ্বারা প্রতিনিয়ত বিঘ্ন ঘটছে পরিবেশের। কী উপায়ে এ সমস্যা মোকাবিলা সম্ভব তা নিয়ে ভাবনা, পরিকল্পনার শেষ নেই। দূষণ নামক সকল বর্জ্যকে মানুষ কি পারবে পরিবেশ থেকে উত্খাত করতে? আদৌ কি দূষণ কমিয়ে ফেরাতে পারবে মানুষ পরিবেশের ভারসাম্য? এই দূষণ প্রতিকারে গৃহীত পদক্ষেপ আদৌ কি যথেষ্ট? প্রশ্ন অনেক, উত্তর নেই। যে পরিবেশের মধ্যে মানুষের জীবনযাপন, সেই পরিবেশকে রক্ষা করার দায়িত্বও মানুষকে নিতে হবে তাদের অস্তিত্ব রক্ষায়। ভবিষ্যত্ প্রজন্মের জন্য, বর্তমান আমাদের সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকার প্রয়োজনে একটি নিরাপদ পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে যে কোনো মূল্যে পরিবেশদূষণ রোধ করার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। সরকার দ্বারা গৃহীত কর্মসূচি শুধু নয়, সাধারণ নাগরিককেও একসঙ্গে হাতে হাত মিলিয়ে পরিবেশ রক্ষায় ব্রতী হতে হবে।

মুনযির আকলাম

কোরপাই, কুমিল্লা