টেক জায়ান্ট গুগলের জনপ্রিয় যোগাযোগ স্থাপনের সেবা গুগল হ্যাংআউট আর থাকছে না। আগামী ২০২০ সাল নাগাদ এই সেবাটি বন্ধ করে দিচ্ছে হ্যাংআউটের সেবাদাতা প্রতিষ্ঠান গুগল। সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত একটি সংবাদে বলা হয়েছে ‘নাইন টুফাইভগুগল’ শীর্ষক একটি প্রতিবেদন গুগল তাদের জনপ্রিয় সেবা হ্যাংআউট বন্ধ হতে যাওয়ার খবর জানিয়েছে। গুগলের এই অ্যাপটিতে বড় আকারের কোনো আপডেটও ছিল বেশ কিছুদিন ধরে। গত বছর থেকেই গুগল এসএমএস সেবা থেকে দূরে যাওয়ার পরিকল্পনা করছে। এটি ছিল গুগলের বিনামূল্যে অ্যান্ড্রয়েড ভিত্তিক অ্যাপ্লিকেশন। চলতি বছরের শুরু থেকেই অ্যান্ড্রয়েড মোবাইলের পাশাপাশি কম্পিউটার থেকেও বার্তা পাঠানোর অনুমতি দেয় প্রতিষ্ঠানটি। এই সেবাটির নাম ছিল আরসিএস। যদিও আরসিএস সেবাটি এখন আর নেই। তাদের বিভিন্ন অনুসন্ধানের ভিত্তিতে হ্যাংআউটও বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে গুগল। গুগলের হ্যাংআউট উন্মুক্ত করেছিল মেসেজিং সার্ভিস গুগল টক এর প্রতিস্থাপন হিসেবে। গুগল টক উন্মুক্ত করা হয়েছিল ২০১৫ সালে যা জিমেইল গ্রাহকরা ব্যবহার করতে পেরেছিল। এই সেবাটিও গত বছরের জুন মাসে বন্ধ করে দেয়া হয়েছে।
