চট্টগ্রামের হাটহাজারীতে সম্পত্তি লিখে না দেওয়ায় বাবা-মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার মামলায় ছেলেসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
সোমবার (১৫ মে) চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম কামরুন নাহার রুমি এ আদেশ জারি করেন। চট্টগ্রাম জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী ইত্তেফাককে এ তথ্য জানান।
মামলাটি করেন আমেনা বেগম নামে এক বৃদ্ধা। মামলাটি আমলে নিয়ে ৬ আসামির মধ্যে মঞ্জুর মোর্শেদ ও তার দুই সহযোগী সানজিদ ও জসিম উদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
জানা গেছে, সম্পত্তি লিখে না দেওয়ায় কিছুদিন আগে মোর্শেদ তার বাবাকে মারধর করেছিল। ওই ঘটনায় তার বাবা স্থানীয় থানায় একটি মামলা করেন যা পিবিআইতে তদন্তাধীন আছে। মামলা করায় ক্ষুব্ধ হয়ে মোর্শেদ কয়েকজন সহযোগীকে নিয়ে গত শুক্রবার রাতে পুনরায় তার মা ও বাবাকে মারধর করে ঘর থেকে বের করে দেয়।
