ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হল, লালন শাহ হল এবং জিয়াউর রহমান হলে নতুন প্রভোস্ট নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম আগামী এক বছরের জন্য তাদের এ নিয়োগ প্রদান করেছেন।
মঙ্গলবার (১৬ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে নতুন প্রভোস্ট হিসেবে আইন বিভাগের প্রফেসর ড. রেবা মণ্ডলকে, লালন শাহ হলে আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আকতার হোসেন এবং জিয়াউর রহমান হলে নতুন প্রভোস্ট হিসেবে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. শেখ এ.বি.এম. জাকির হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। এ পদে অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তারা নিয়মানুযায়ী অতিরিক্ত সুযোগ-সুবিধা পাবেন।
