সাফে বাংলাদেশের ম্যাচের সূচি

আপডেট : ১৭ মে ২০২৩, ১৬:২৯

আগামী মাসে শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ’খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপ। ২১ জুন পর্দা উঠবে এবারের সাফ চ্যাম্পিয়নশিপের। আর ২২ জুন লেবাননের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ মিশন শুরু করবে বাংলাদেশ। ভারতের ব্যাঙ্গালুরুতে বাংলাদেশ সময় বিকেল ৪ টায় শুরু হবে ম্যাচটি।

জামাল-তপুদের অন্য দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৫ ও ২৮ জুন। ২৫ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচটিও শুরু হবে বিকেল ৪ টায়। আর ২৮ জুন গ্রুপ পর্বে নিজদের শেষ ম্যাচে ভুটানের মোকাবিলা করবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়। 

২৮ জুন গ্রুপ পর্বের খেলা শেষ হবে। এরপর ১ জুলাই একদিনেই অনুষ্ঠিত হবে দু'টি সেমিফাইনাল। আর ৪ জুলাই অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের সময় এখনো নির্ধারিত হয়নি।

ইত্তেফাক/জেডএইচ