অল্পের জন্য রক্ষা পেলেন মেগান-হ্যারি

আপডেট : ১৭ মে ২০২৩, ২১:২০

অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। পাপারাজ্জির খপ্পরে প্রায় দুর্ঘটনার কবলে পরতে ধরছিলেন প্রিন্স হ্যারি,স্ত্রী মেগান ও তার মা। এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম মাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স।

হ্যারির মুখপাত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, পাপারাজ্জির কারণে তাদের তিনজন  'বিপজ্জনক গাড়ির রেসে'  ছিলেন।  এটি প্রায় দুই ঘণ্টা যাবত চলছিল। 
এতে করে রাস্তায় প্রায় দুর্ঘটনার কবলে তাদের পড়তে হয়েছে। 

হ্যারির মুখপাত্র বলেন, এই রেসের কারণে রাস্তায় অন্য চালক, পথচারী এমনকি নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের দুই কর্মকর্তার সঙ্গে দুর্ঘটনা বাধতে ধরছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, প্রিন্স হ্যারি মেগান এবং তার মা দোরিয়া র‍্যাগল্যান্ড একটি ট্যাক্সিতে।

নিউ ইয়র্কের একটি এ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন মেগান মার্কেল , তার মা ও প্রিন্স হ্যারি। অ্যাাওয়ার্ড অনুষ্ঠান থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।  রাজা চার্লসের রাজ্যাভিষেকের পর এটিই ছিল প্রথম পাবলিক ইভেন্ট যা প্রিন্স হ্যারি অংশগ্রহণ করেছিলেন। ২০২০ সালে রাজকীয় জীবন ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পাড়ি জমান হ্যারি-মেগান দম্পতি। 

ইত্তেফাক/এএইচপি