রাজধানীর ধানমন্ডির সায়েদানা কমিউনিটি সেন্টারে ঢাকাস্থ ভিটাবাড়িয়া ইউনিয়নবাসীর আয়োজনে ‘মিলন মেলা-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ মে) এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।
ঢাকাস্থ ভিটাবাড়িয়া ইউনিয়নবাসীর আয়োজনে ‘মিলন মেলা-২০২৩’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু।
