তারকাদের বিশ্বকাপ ভাবনা টাইগাররা আজও আমাদের মুগ্ধ করবে —তাসকিন রহমান

আপডেট : ২৩ জুন ২০১৯, ২০:৪৯

বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে সবার আত্মবিশ্বাসের জায়গাটা পরিবর্তন হয়েছে। তাদের বর্তমানে খেলার কৌশল আমাকে মুগ্ধ করে। এবার বিশ্বকাপে সাকিব আল হাসানের কথা বলতেই হয়। তাঁর অবদান অনেক। আমাদের অধিনায়ক মাশরাফির অধিনায়কত্ব নিয়ে নতুন করে কিছু বলার নেই। বেশ উত্তেজনা তৈরি করে বিশ্বকাপ। বেশ আয়োজন করে খেলা দেখা হতো এক সময়, এখন তেমনটা হয়তো হয় না। তবে এখনো তেমন পরিবেশ পেলে আড্ডা দেওয়া আর খেলা দেখাটা মিস করি না। আজ বাংলাদেশ বনাম আফগানিস্তানের খেলা। টাইগাররা আজও আমাদের মুগ্ধ করবে।

 

লেখক:অভিনেতা