নওয়াজ শরিফের মেয়ে ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) জ্যেষ্ঠ সহ-সভাপতি মরিয়ম নওয়াজ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে ঠাট্টা করে বলেছেন, 'খেলা শেষ'। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ও চেয়ারম্যান ইমরান খান ও তার স্ত্রীসহ ৬০০ নেতার নাম নো ফ্লাই লিস্টে রাখা হয়েছে। এই কর্মীরা বিদেশে যেতে পারবেন না। এমন ঘোষণার পর এমন মন্তব্য করেন তিনি।
পাকিস্তানের ভেহারিতে পিএমএল-এন এর যুব সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় মরিয়ম নওয়াজ এ কথা বলেন। তিনি ৯ মে ইমরান খানের গ্রেপ্তার এবং পাকিস্তানজুড়ে সহিংস বিক্ষোভ সম্পর্কে কথা বলেন। মরিয়ম নওয়াজ ইমরান খানের দল এবং তার নেতাদের দলত্যাগের জন্য উপহাস করেছিলেন। তিনি ঠাট্টা করে বলেন, 'দল ছাড়ার নেতারা অনেক প্রশ্ন তুলছেন।'
ইমরানের গ্রেফতারের পর রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্স ও লাহোর কর্পস কমান্ডার হাউসসহ (জিন্নাহ হাউস) বেসামরিক ও সামরিক প্রতিষ্ঠানগুলোতে হামলা চালায় পিটিআই এর নেতা ও সমর্থনকারীরা। পরে নিরাপত্তা বাহিনী তেহরিক-ই-ইনসাফের নেতাদের বিরুদ্ধে অভিযান শুরু করে। ফলে, ইমরানের দলের নেতারা দেশত্যাগ করা শুরু করেন।
