জামালপুরের মেলান্দহে আন্তঃনগর তিস্তা ট্রেনের ছাদ থেকে পড়ে ফুলু মাহমুদ বাবু (২২) নামে এক যুবক মারা গেছে। নিহত ফুলু নাংলা ইউনিয়নের বয়রাডাঙ্গা গ্রামের তালুকদার পাড়ার ফরিদ শেখের ছেলে। সে পেশায় একজন গার্মেন্টসকর্মী।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানিয়েছে, ২৩ জুন দুপুরে ঈদের ছুটি শেষে কর্মস্থল ফিরছিলেন ফুলু। ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে মেলান্দহ স্টেশন থেকে আন্তঃনগর তিস্তা ট্রেনের ছাদে ওঠেন তিনি। ট্রেনটি মেলান্দহ-জামালপুর সীমান্তবর্তী ঝিনাই ব্রিজে পৌঁছুলে ছাদ থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
আরও পড়ুন: এক প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে হাজির দুই প্রেমিকা
জামালপুর জিআরপি থানার ওসি তাপস চন্দ্র পন্ডিত জানান, ধারণা করা হচ্ছে ট্রেনের ছাদে ওঠার কারণে ঝিনাই ব্রিজের লোহার রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে মাটিতে পড়ে মারা যান ফুলু। খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
