ওমরাহ ভিসা সাময়িক বন্ধ করে দিলো সৌদি আরব

আপডেট : ২৩ জুন ২০১৯, ২২:০৪

সোমবার থেকে ওমরাহ ভিসার জন্য আবেদন গ্রহণ বন্ধ করে দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। দেশটির সরকারি সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক জাতীয় কমিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বিন বদি বলেছেন, হজ ও ওমরাহ মন্ত্রণালয় ওমরাহ ভিসা দেয়া আপাতত বন্ধ করেছে। আরবি জ্বিলহাজ মাসের ১৫ অর্থাৎ আগামী ১৫ আগস্ট থেকে পুনরায় এই ভিসা দেয়া হবে।

আরও পড়ুনঃ ‘চাষাবাদ করতে’ প্যারোলে মুক্তি চান রামরহিম

চলতি বছরে রেকর্ড পরিমাণ ৭৬ লাখ ৫০ হাজার ৭৩৬ জনকে ওমরাহ ভিসা প্রদান করেছে সৌদি আরব। মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, ওমরাহ ভিসা পাওয়া সেসব হাজির ৭৩ লাখ ৯৩ হাজার ৬৫৭ জন ইতোমধ্যে সৌদি পৌঁছেছেন।

ইত্তেফাক/টিএস