পুলিশ নিয়োগে তদবির কনস্টেবল সাসপেন্ড

আপডেট : ২৩ জুন ২০১৯, ২২:০৩

ভ্রাম্যমাণ প্রতিনিধি

পুলিশ নিয়োগে তদবির করতে গিয়ে ঝিনাইদহ পুলিশের কনস্টেবল আব্দুল হাকিম সাময়িক বরখাস্ত হয়েছেন। তিনি মহেশপুর থানায় কর্মরত ছিলেন।

পুলিশের এক ঊর্ধ্বতন সূত্রে জানা যায়, তার বাড়ি চুয়াডাঙ্গায়। তিনি ছুটি নিয়ে বাড়িতে যান। শনিবার পোশাক পরে চুয়াডাঙ্গায় পুলিশ কনস্টেবল পদে লোক নিয়োগে তদবির করতে যান। পুলিশ সুপারের ধমক খেয়ে পালানোর সময় সেখানে উপস্থিত অন্যরা ধরে ফেলে।

পরে  বিষয়টি ঝিনাইদহ পুলিশ সুপারকে জানানো হয়। পুলিশ সুপার মো. হাসানুজ্জামান তাকে তাত্ক্ষণিক সাসপেন্ড করে পুলিশ লাইনে ক্লোজ করেন। তার বিরুদ্ধে তদন্ত চলছে।