পিরোজপুরে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালন

আপডেট : ২৩ জুন ২০১৯, ২২:০৪

পিরোজপুর অফিস

জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে রবিবার পিরোজপুরে পালিত হয়েছে। দুপুর ১২টায় এক বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে সার্কিট হাউজ পর্যন্ত অনুষ্ঠিত হয়। এরপর সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাহিদ ফারজানা সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সভার প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। আরো ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহম্মেদ মাঈন আহসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রেবেকা খান, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আবু হেনা মো. জাফর প্রমুখ।