থানায় মামলা
ময়মনসিংহ প্রতিনিধি
সহপাঠীকে গালাগাল করার অভিযোগে মো. নেজামুল হক (১২) নামে এক মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে জোড়া বেত দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করেছেন মাদ্রাসার শিক্ষক মো. আল-আমীন। এ ঘটনায় গতকাল রবিবার ঐ শিক্ষককে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় মামলা হয়েছে। শনিবার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার শাহগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঐ শিক্ষার্থীকে ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনার পর অভিযুক্ত শিক্ষক পালিয়ে গেছে।
মাদ্রাসার প্রধান তৌফিকুল ইসলাম বলেন, একজন শিক্ষক এভাবে মারতে পারে না। ঘটনার পর থেকে ঐ শিক্ষক পালিয়ে গেছে। তাকে খোঁজে বের করে বিচারের আওতায় আনা হবে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি আহমেদ কবির বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঐ শিক্ষককে খোঁজা হচ্ছে।
