তানোর (রাজশাহী) সংবাদদাতা
নগরীতে ৫৯৪ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। শনিবার নগরীর কর্ণহার থানার ভিন পালপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো: জেলার তানোর উপজেলার কৃষ্ণপুর গ্রামের চেয়ারম্যান আব্দুল মতিনের ছেলে নাজমুল হক ও একই উপজেলার গুবিরপাড়া গ্রামের ময়েজউদ্দিনের ছেলে রাশেদুজ্জামান মাসুদ। তারা দুজনেই মাদক ব্যবসায়ী বলে জানায় র্যাব। আটককৃতদের মাদক মামলা দিয়ে কর্ণহার থানায় সোপর্দ করা হয়েছে।
