পেকুয়ায় বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২৩ জুন ২০১৯, ২২:০৭

 চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা

কক্সবাজারের পেকুয়ায় বালতির পানিতে ডুবে ১৫ মাস বয়সি শিশু দেলোয়ার মোহাম্মদ নবাবের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকাল ৯টায় পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব গোঁয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু ভোরের কাগজের পেকুয়া প্রতিনিধি শাখাওয়াত হোসেন সুজনের ছেলে।

শাখাওয়াত হোসেন সুজন বলেন, সকালে আমি গোসল করার জন্য টিউবওয়েল থেকে বালতিতে পানি ভর্তি করি। পরে আমি শ্রমিকদের কাজ তদারকি করতে গেলে আমার শিশুপুত্র নবাব সবার অগোচরে ওই পানিভর্তি বালতির পাশে চলে যায়। এরমধ্যে আমার স্ত্রী পানির জন্য টিউবওয়েলে গেলে নবাবকে বালতির পানির ভিতর দেখতে পায়। খুব অল্প সময়ে এ দুর্ঘটনা ঘটে। তাকে দ্রুত উদ্ধার করে পেকুয়া হাসপাতালে চিকিত্সকের কাছে নিয়ে গিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।