নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী জেলা এবং সদর উপজেলা কর্মকর্তা এবং তথ্য অধিকার আইন বাস্তবায়ন অবেক্ষণ (সুপারভিশন) ও পরিবীক্ষণ জেলা কমিটি এবং তথ্য অধিকার বাস্তবায়ন ও পরিক্ষণ উপজেলা কমিটির সদস্যগণের সঙ্গে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গতকাল রবিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান তথ্য কমিশনার, তথ্য কমিশন মরতুজা আহমদ। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তন্ময় দাস। এ সময় পরিচালক তথ্য কমিশন ড. আবদুল হাকিম, জেলার পুলিশ সুপার মো. আলমগীর হোসেন ও সির্ভিল সার্জন ডা. মোমিনুল রহমান উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে তথ্য কমিশনার বলেন, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় সরকারের প্রতিনিধিগণ জোরালো ভূমিকা রাখলে এই আইন জনগণের কাছে খুব সহজে প্রতীয়মান হবে। পরে তিনি সদর উপজেলার সরকারি কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন ।
