স্পোর্টস ডেস্ক
ম্যাচ ফির ২৫ শতাংশ কেটে নেওয়া হলো বিরাট কোহলির। ভারতীয় অধিনায়কের দোষ তিনি আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ চলাকালের আম্পায়ার আলিম দারের সঙ্গে একটা লেগ বিফোর উইকেটের সিদ্ধান্ত নিয়ে তর্কে জড়িয়েছিলেন। শুধু জরিমানাই নয়, কোহলির নামের পাশে যোগ হয়েছে এক ডিমেরিট পয়েন্ট। এখন তার ডিমেরিট পয়েন্টের সংখ্যা দুই। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, কোহলি সাউদাম্পটনে আইসিসির কোড অব কনডাক্টের লেভেল ওয়ান ভঙ্গ করেছেন। আইসিসি নিজের দোষ স্বীকার করে নেওয়া ম্যাচ রেফারি ক্রিস ব্রডের কাছে তাকে শুনানির জন্য আসতে হয়নি। ২০১৬ সালের সেপ্টেম্বরে নিয়ম পালটানোর পর থেকে এই নিয়ে দ্বিতীয়বারের মতো ডিমেরিট পয়েন্ট পেলেন কোহলি। প্রথমবার পেয়েছিলেন ২০১৮ সালের ১৫ জানুয়ারি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রিটোরিয়া টেস্টে।
