শরীয়তপুরের নড়িয়া উপজেলার নশাসন সরদারকান্দি গ্রামের ইমরান হোসেন সরদার (৩৫) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ওই গ্রামের মৃত ফজল সরদারের ছেলে। ইমরান নশাসন ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে অটোরিকশা করে বাড়ির দিকে যাচ্ছিলেন ইমরান। শরীয়তপুর-ঢাকা মহাসড়কের নশাসন মাঝিকান্দি বড় কবরস্থানের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা তার অটোরিকশা গতিরোধ করে কুপিয়ে ফেলে রেখে চলে যায়। চিকিত্সার জন্য ঢাকায় নেয়ার সময় মাওয়া এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়। হত্যার ঘটনায় নশাসন মাঝিকান্দি গ্রামে নশাসন ইউনিয়ন পরিষদ ৭, ৮ ও ৯ নম্বর সংরক্ষিত মহিলা মেম্বার নিহার বেগমের ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
