উচ্চ আদালতের জাল আদেশ তৈরি করে ইটভাটা পরিচালনা

আপডেট : ২৩ জুন ২০১৯, ২২:৪০

৩০ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

 

মো. মতিউর রহমান, স্টাফ রিপোর্টার, দিনাজপুর

উচ্চ আদালতের জাল আদেশ ও নথি তৈরি করে ইটভাটাপিরিচালনার অভিযোগে দিনাজপুরের ৩০টি ইটভাটার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এ মামলায় ৩১ জনকে আসামি করা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশে বৃহস্পতিবার দিবাগত রাতে দিনাজপুরের পার্বতীপুর মডেল থানায় ফৌজদারি এ মামলাটি দায়ের করেন ঐ থানারই এসআই আব্দুল হামিদ। পার্বতীপুর মডেল থানার অফিসাস ইনচার্জ মো. মোখলেসুর রহমান জানান, হাইকোর্টের নির্দেশে ৩০টি ইটভাটার ৩১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, গত মার্চ মাসের শেষের দিকে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হয়বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবস্থিত যমুনা ইটভাটার কারণে শ্বাসকষ্টসহ নানাবিধ সমস্যার কথা উল্লেখ করে দিনাজপুর জেলা প্রশাসক বরাবরে ইটভাটা বন্ধের চিঠি লিখে দ্বিতীয় শ্রেণির ছাত্রী মাইশা মনওয়ারা মিশু। চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী শাহাব উদ্দিন এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি ঐ শিশুর সঙ্গে কথা বলেন। পরে ভাটাটি বন্ধ করার উদ্যোগ গ্রহণ করতে জেলা প্রশাসককে নির্দেশ দেন। এদিকে ভাটা বন্ধের উদ্যোগ গ্রহণ করে স্থানীয় প্রশাসন অভিযানকালে দেখতে পায় লাইসেন্স না থাকলেও উচ্চ আদালতের রিটের মাধ্যমে যমুনা ইটভাটাটি চলছে।

মামলায় যেসব ইটভাটা ও স্বত্বাধিকারী আসামি

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার যমুনা ব্রিকসের স্বত্বাধিকারী হাসান শাহরিয়ার, আরবি ব্রিকসের রবিউল আলম মুন্সী, এইচবি ব্রিকসের এ জেড এম রেজওয়ানুল হক, অর্নব ব্রিকসের নুর আলম এবং ইব্রাহীম আলী মণ্ডল, বারী ব্রিকসের ফখরুল ইসলাম শাহ্, এআরবি ব্রিকসের রেজওয়ানুল হক, আরটি ব্রিকসের মো. তাশরিফুল, এসএ ব্রিকসের আমানুল্লাহ্ প্রামানিক, জেএস ব্রিকসের শাহরিয়ার ইফতেখারুল আলম চৌধুরী, ফাইভ ষ্টার ব্রিকসের নজরুল ইসলাম, হক ট্রেডার্সের জিকরুল হক, মাইশা ব্রিকসের রেজাউল ইসলাম, এসপি ব্রিকসের পলাশ কুমার রায়, শফী ব্রিকসের শফিকুল ইসলাম, আজাদ ব্রিকসের আবুল কালাম আজাদ, হামিদ এন্ড সন্স ব্রিকসের মোকারম হোসেন।

ফুলবাড়ী উপজেলার রহমান ব্রিকসের স্বত্বাধিকারী আতাউর রহমান ওরফে মিল্টন, নবী ব্রিকসের মাসুদুর রহমান চৌধুরী, এলএইচবি ব্রিকসের লোকমান হাকিম, এসবি ব্রিকসের মঞ্জুরী-ইশ-শাহাদত্।

বিরল উপজেলার এমবি ব্রিকসের মাসুদ রানা, এএম ব্রিকসের রবিউল হাসান, চিরিরবন্দর উপজেলার এনএইচ ব্রিকসের নাজমুল হুদা, আরএ ব্রিকস-১ এবং আরএ ব্রিকস-২ এর রফিকুল ইসলাম।

দিনাজপুর সদরের পিআর ব্রিকসের পলিন চন্দ্র রায়, এআর ব্রিকসের মাহফুজুল হক, কাহারোল উপজেলার এএস ব্রিকসের এসএম হায়দার।

নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার এনআরবি ব্রিকসের শফিকুর রহমান এবং রংপুরের বদরগঞ্জ উপজেলার কাজী ব্রিকসের কুদরতি খুদা ও আসাদুজ্জামান।